সর্বশেষ

3/recent/ticker-posts

Click for Earn

সিলেটে মাজলিসুল ওয়ায়েজিন কমিটি গঠন ২০২৬ | Sylhet Majlisul Waizeen Committee News

সিলেটে মাজলিসুল ওয়ায়েজিন বিভাগীয় কমিটি গঠন – অস্থায়ী আহবায়ক কমিটি ঘোষণা



সিলেট, প্রতিনিধি: গতকাল রাতে সিলেট বিভাগে ইসলামী বক্তাদের সংগঠন “মাজলিসুল ওয়ায়েজিন”-এর অস্থায়ী আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। দ্বীনি দাওয়াহ কার্যক্রমকে আরও সুসংগঠিত, সমন্বিত ও কার্যকর করার লক্ষ্যে এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফিজ মাওলানা মুফতি খালিদ হাসান জুবায়ের কাসেমী। তিনি বাংলাদেশ ব্যাংক নিবাস জামে মসজিদ, সি-ব্লক উপশহরের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন জনাব মাওলানা মাশহুদ আহমদ সাদেকী (সুনামগঞ্জ)। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা জামাল উদ্দিন রাশাদী, প্রচার সম্পাদক হিসেবে জনাব মুফতি ইকবাল মিসবাহ (বড়লেখা) এবং অর্থ সম্পাদক হিসেবে জনাব মাওলানা ফজলুল করিম ছাতকী দায়িত্ব পেয়েছেন।

কমিটির নেতৃবৃন্দ জানান, সিলেট বিভাগের আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী দাওয়াহ প্ল্যাটফর্ম তৈরি করাই তাদের মূল লক্ষ্য। তারা আশা করেন, এই উদ্যোগের মাধ্যমে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন ইসলামী কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সমাজে দ্বীনি সচেতনতা বৃদ্ধি পাবে।

এছাড়াও, শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments